• Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
মেনু নির্বাচন করুন
Md. Foyzur Rahman, Principal

মোঃ ফয়জুর রহমান

অধ্যক্ষ

মোঃ ফয়জুর রহমান

অধ্যক্ষ

মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

মোঃ ফয়জুর রহমান, অধ্যক্ষ, ১৯৬৭ সালের ৬ই জুন মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া উপজেলার কোনাগাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮২ সালে এস.এস.সি, ১৯৮৪সালে এইচ.এস.সি এবং ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কুলাউড়া ডিগ্রী কলেজ থেকে বি. এ পাশ করেন। ১৯৮৮ সাল থেকে শিক্ষকতা শুরে করে অদ্যাবধি পর্যন্ত মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ২০০০ সালে কুমিল্লা টি.টি কলেজ থেকে বি.এড ডিগ্রী লাভ করেন এবং ২০১২ সালে সাউথদার্ন ইউনিভার্সিটি থেকে এম.এ ডিগ্রী লাভ করেন। তিনি কুমিল্লা এইচ.এস.টি.আই এবং ঢাকা নায়েম সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা থেকে প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। তাছাড়া তিনি উপজেলা স্কাউটস এর ০৩ বারের সফল সম্পাদক এবং জেলা স্কাউটস লিডার ছিলেন । তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বি.এন.সি.সির কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের কুলাউড়া ডিগ্রী কলেজে প্লাটুনের সি. ইউ. ও (ক্যাডেট আন্ডার অফিসার) হিসাবে দায়িত্ব পালন করেন এবং তাঁর নেতৃত্বে বি.এন.সি.সির মহাপরিচালক বিগ্রেডিয়ার নুরুল ইসলাম লস্কর কুলাউড়া ডিগ্রী কলেজ পরিদর্শন কালে গার্ড অব অনার প্রদান করেন। তিনি বর্তমানে কুলাউড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।

 

খেলাধুলায় পারদর্শী অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান জেলার উন্নতম একজন গোল কিপার ছিলেন। তিনি ফুটবল, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলার বিষয়ে প্রশিক্ষন লাভ করে  দক্ষতার সাথে পরিচালনা করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন।

 

তিনি ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক। তাঁর সহধর্মিনী আখন্দ জান্নাতুল মাওয়া বেলী একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁদের একমাত্র ছেলে ডাঃ আব্দুল্লাহ আল মাহদী।

 

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সভাপতি জনাব আজম জে চৌধুরী এবং শিক্ষানুরাগী সদস্য কর্ণেল লিয়াকত আলী খাঁন (অব:) মহোদয়ের পরামর্শ ও দিক নির্দেশনায় মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় কে কলেজে উন্নীতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।