• Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
মেনু নির্বাচন করুন

মেরিনা ইয়াসমিন চৌধুরী


 

সংক্ষিপ্ত জীবন বিবরণী

 

 

মানুষ বাঁচে তার কর্মের মাধ্যে বয়সের মধ্যে নয়”। তার প্রকৃষ্ট উদাহরণ মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী। মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী বিশিষ্ট শিল্পপতি মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জনাব আজম জে চৌধুরী মহোদয়ের সহধর্মিনী। তিনি ইস্ট কোস্ট গ্রুপের সাবেক ভাইস চেয়ারপারসন। অত্যন্ত সদালাপী মেরিনা ইয়াসমিন চৌধুরী ২০১৭ ইং সালে প্রথম বার অত্র প্রতিষ্ঠানে যাকাত ফান্ডের ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর মূল্যবান বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সকলের হৃদয় জয় করেছিলেন। তারপর ২০১৮ সালের জুন মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাছাড়া পিছিয়ে পড়া অবহেলিত কুলাউড়া রেলওয়ে জুনিয়র স্কুল কর্তৃপক্ষের আহবানে সাড়া দিয়ে সেই প্রতিষ্ঠানের জন্য নিজস্ব অর্থায়নে শ্রেণীকক্ষ নির্মাণ সহ শিক্ষা উপকরণ বিতরণ করেছিলেন। শুধু তাই নয় বিনয়ী মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী অত্র উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অর্থদিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য তিনি ছিলেন আন্তরিক এবং সাদা মনের অধিকারী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই মহিয়সী নারী ১৯ জুন ২০২১ ইং সালে ঢাকার স্কয়ার হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরজীবনে চলে যান। আমরা তাঁর মৃত্যুতে আন্তরিক দুঃখ প্রকাশ করছি  এবং মহান আল্লাহতায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।