কলেজ ভবন নির্মাণঃ
প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও পাঠদানে শ্রেণী কক্ষের সংকট হওয়ায় জনাব আজম জে চৌধুরী তাঁর নিজ উদ্যোগে ০৬ তলা বিশিষ্ট কলেজ ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ০৬ তলা কলেজের নতুন ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ২৬ কোটি টাকা সভাপতি মহোদয় ব্যক্তিগত উদ্যোগে খরচ করবেন। আগামী মার্চ ২০২৫ খ্রিঃ সালের মধ্যে উক্ত ভবন নির্মাণের কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে।
শিক্ষক আবাসস্থল নির্মাণঃ
জনাব আজম জে চৌধুরী মহোদয় কলেজ ভবন নির্মান এর পাশা-পাশি শিক্ষকবৃন্দের জন্য কলেজে নতুন একটি শিক্ষক আবাসস্থল তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছেন। কলেজ ভবন নির্মাণ সমাপ্ত হওয়ার পরেই শিক্ষক আবাসস্থল নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
ছাত্রাবাস নির্মাণঃ
জনাব আজম জে চৌধুরী মহোদয় কলেজ ভবন নির্মান এর পাশা-পাশি শিক্ষার্থ ীদের জন্য কলেজে নতুন একটি ছাত্রাবাস তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছেন। কলেজ ভবন নির্মাণ ও শিক্ষক আবাসস্থল এর কাজ সমাপ্ত হওয়ার পরেই ছাত্রাবাস নির্মান কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।