• Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
  • Mohtasin Ali High School and College - Slide
মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠানের ইতিহাস


মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অত্র এলাকার মধ্যে স্বনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অত্র এলাকার সুনামধন্য শিক্ষানুরাগী ব্যক্তি জনাব আজম জে চৌধুরীর পিতা জনাব মহতোছিন আলী চৌধুরীর নাম অনুসারে ০৭ / ০৪ / ১৯৮৯ খ্রিঃ এলাকাবাসি মহতোছিন আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরন ও স্থাপনে সিদ্ধান্ত গৃহীত নেন। তৎকালীন চট্টোগ্রামের বিভাগীয় কমিশনার জনাব আলী হায়দার খান সাহেব ১৯৮৯ খ্রিঃ প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পৰৱর্তীতে ১৯/০৬/১৯৯০ খ্রিঃ মহতোছিন আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণ ও স্থাপনের প্রাথমিক পরিদর্শন প্রতিবেদন প্রদান করেন এবং কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক মহতোছিন আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান করেন। ১৯/১২/১৯৯২ খ্রিঃ মহতোছিন আলী বিদ্যালয়ে নবম শ্রেণী খোলার অনুমতি প্রদানের লক্ষে পরিদর্শন প্রতিবেদন প্রদান করেন এবং ২৪/০৩/১৯৯২ খ্রিঃ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী খোলার অনুমতি প্রদান করেন। অবশেষে ০১/০১/১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠানটি এম.পি.ও ভূক্ত হয়।

 

জন্ম মাটি এবং পিতার পালিতস্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং নারী শিক্ষার অগ্রগতিতে এবং যুব সমাজকে সু-শিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব রোধকল্পে যুবকদের আত্মনির্ভরশীল এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে জনাব আজম জে চৌধুরী প্রতিষ্ঠানটিকে কলেজে রুপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করেন। যার পরিপ্রেক্ষিতে সরকারি নীতিমালা অনুসরণ করে ২৮/১২/2021 খ্রিঃ শিক্ষা মন্ত্রনালয় কলেজ শাখা খোলার অনুমতি প্রদান করেন। যার ফলোশ্রুতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বছর ১৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ো কলেজের কার্যক্রম শুরু হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয় জনাব আজম জে চৌধুরীর নির্দেশনা মোতাবেক সরকারি বিধি-বিধান মেনে ১০ জন প্রভাষক নিয়োগ দান করেন। যাদের যাবতীয় বেতন-ভাতা সভাপতি মহোদয় ব্যক্তিগত তহবিল থেকে বহন করে যাচ্ছেন। এমতাবস্থায় প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাঠদানে শ্রেণী কক্ষের সংকট হওয়ায় জনাব আজম জে চৌধুরী তাঁর নিজ উদ্যোগে ০৬ তলা বিশিষ্ট কলেজ ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ০৬ তলা কলেজের নতুন ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ২৬ কোটি টাকা সভাপতি মহোদয় ব্যক্তিগত উদ্যোগে খরচ করবেন। আগামী মার্চ ২০২৫ খ্রিঃ সালের মধ্যে উক্ত ভবন নির্মাণের কাজ সমাপ্ত হবে।